কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবার ‌‘বাংলাদেশ-ভারত’ প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতীক। (সংগৃহীত)
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতীক। (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে নিয়মিত আলোচনা হলেও এবার আলোচনা হয়েছে ‌‘বাংলাদেশ সরকার ও ভারত’ নিয়ে।

সোমবার (১১ মার্চ, স্থানীয় সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকের প্রশ্নের জবাব দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের সম্পর্ককেই যুক্তরাষ্ট্র মূল্য দেয়। তিনি বলেন, অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই তারা অব্যাহতভাবে কাজ করে যাবেন।

বাংলাদেশ নির্বাচন এবং সরকার গঠন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে করা এক প্রশ্নের জবাবে মিলর বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। আমি অবশ্যই কারও নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও। কিন্তু আমরা বাংলাদেশ ও ভারত উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ককে মূল্য দিই। এ ছাড়া অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমেরিকা অব্যাহতভাবে কাজ করে যাবে।

একই সময় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিচার কার্যক্রমে আমেরিকার প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে মিলার বলেন, ‘এ বিষয়ে আমরা অবহিত। এর আগে মুহাম্মদ ইউনূসের মামলাকে ঘিরে মার্কিন সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। এতে আমি বলেছি, ড. ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের আইনের সম্ভাব্য বড় রকমের অপব্যবহার হতে পারে। বাংলাদেশে মার্কিন সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্রদূত হাস কেবল সেই মন্তব্যগুলো পুনর্ব্যক্ত করেছেন।’

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে করা প্রশ্নের জবাবে মিলার বলেন, তার বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলার বিষয়ে আমি বলব- আমরা লক্ষ্য করেছি শ্রম মামলাটি দ্রুতগতিতে বিচারকাজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X