কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল হতে বললেন পররাষ্ট্র সচিব

এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
এমভি আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলে নোঙর করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম) খোরশেদ আলম। এসময় তিনি সংবাদ প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল হতে বলেন।

তিনি বলেন, আমরা তাদের (জিম্মিদের) উদ্ধারের জন্য সব মহলে যোগাযোগ করছি। আমরা হয়তো কৌশলগত কারণে গণমাধ্যমে অনেক তথ্যই দেব না।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব (মেরিটাইম) খোরশেদ আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আজ ভোরে এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলে নোঙর করেছে। দস্যুদের পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি। সেখানে ৬০-৭০ জনের মতো দস্যু আছে।

খোরশেদ আলম বলেন, এমন সংবাদ প্রকাশ না করাই ভালো, যেটা দস্যুরা দেখে সরকারকে চাপে ফেলতে পারে।

নাবিকদের উদ্ধার করতে সময় লাগতে পারে বলেও জানান তিনি। তিনি বলেন, সোমালিয়ার এই পাইরেসি নতুন কিছু না। ২০০১ থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জাহাজ পাইরেসির শিকার হয়েছে। দস্যুদের মূলত প্রয়োজন টাকা। আমাদের মূল লক্ষ্য নাবিকদের জীবিত উদ্ধার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X