আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলেদের সাগরে ফেলে মাছ নিয়ে গেল জলদস্যুরা

জেলেদের মারধর করে সাগরে ফেলে দিয়ে মাছ ও মালপত্র লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। পুরোনো ছবি
জেলেদের মারধর করে সাগরে ফেলে দিয়ে মাছ ও মালপত্র লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। পুরোনো ছবি

চট্টগ্রামের আনোয়ারায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে সাংগু নদীর মোহনায় জলদস্যুদের হামলায় পাঁচ জেলে আহত হয়েছেন। এ সময় জেলেদের মারধর করে সাগরে ফেলে দিয়ে মাছ ও মালপত্র লুট করে নিয়ে গেছে জলদস্যুরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে সাংগু নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী থানাধীন প্রেমাশিয়া ফিরোজের নাম উল্লেখ করে বার আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলে শওকত হোসেন।

জেলে শওকত হোসেন বলেন, সাংগু নদীর মোহনা থেকে পশ্চিম দিকে বঙ্গোপসাগরে আমরা পাঁচ জেলে জালাল আহমদের নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে জলদস্যুদের কবলে পড়ি। জলদস্যুরা পাথর ছুড়ে আমাদের নৌকায় উঠে পড়ে। পরে তারা আমাদের চারজনকে মারধর করে সাগরে ফেলে দেয়। আমাকে তাদের বোটে তুলে মারধর করে। তারা মাছ, মোবাইল ফোনসহ সব কিছু লুট করে নিয়ে যায়। পরে আমি চার সহকর্মীকে সাগর থেকে নৌকায় তুলে ফিরে আসি। আমরা বাঁশখালীর ফিরোজ নামে এক জলদস্যুকে চিনতে পেরেছি।

ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান নাগু বলেন, বাঁশখালীর প্রেমাশিয়ার জলদস্যুরা আগেও একাধিকবার হামলা চালিয়েছে। ফিরোজ হলেন জলদস্যুদের নেতা। প্রশাসনকে সাগরে মাছ শিকারে জেলেদের নিরাপত্তা দিতে হবে।

আনোয়ারা বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমরা সাগরে টহল জোরদার করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X