কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্যশস্যের কোয়ান্টিটি অর্জনের দাবি বিএফএসএ চেয়ারম্যানের

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নবনিযুক্ত চেয়ারম্যান জাকারিয়া বলেছেন, সবার সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করতে চাই। খাদ্যশস্যের পরিমাণগত (কোয়ান্টিটি) অর্জন আমরা করেছি। গুণগতমান (কোয়ালিটি) অর্জন করার জন্যই মূলত এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে সামনে এগিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নতুন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যা থাকবে। সমস্যাগুলো যথাযথভাবে সমাধানের চেষ্টা করা হবে। কর্তৃপক্ষের সাংগাঠনিক কাঠামো সংস্কার, পদ সৃজন, আইন সংশোধন, সিপিএফ-জিপিএফ চালুসহ বিভিন্ন বিষয় একাগ্রতার সাথে সমাধান করা হবে।

এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সময়নিষ্ঠতা বজায় রাখার জন্য, সামর্থ্য অনুসারে অসাধারণভাবে কাজ করার এবং নিয়ম-বহির্ভূত কোনো কাজ না করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আখতার মামুন। মত-বিনিয়ম সভায় উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ যথাক্রমে আবু নূর মো. শামসুজ্জামান, নাজমা বেগম, ড. মোহাম্মদ মোস্তফা ও প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব। এছাড়াও কর্তৃপক্ষের পরিচালক, অতিরিক্তি পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X