কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আজরা জেয়া-ডোনাল্ড লুকে যা জানালেন আইনমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। সৌজন্য ছবি
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। সৌজন্য ছবি

গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তার সফরসঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন। এই সফরে বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা-সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা।

সফরের দ্বিতীয় দিনে আজরা জেয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। মার্কিন প্রতিনিধি দলটি বুধবার কক্সবাজারের উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এসময় তাদের কাছে নিজের দেশে ফেরার দাবি জানান রোহিঙ্গারা।

আজরা জেয়ার সফরের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার সচিবালয়ে যান। সেখানে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে আজরা জেয়াকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে, এই কথা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে জানানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে তিনি আগেও যা বলেছেন, ঠিক সেই কথাগুলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বলেছেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, তারা বলেছেন, তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল বুধবার আইন ও বিচার বিভাগের সচিব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকেও বলেছেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার জন্য কাঠামো (আইনি কাঠামো) দেশে আছে। সেসব সহায়ক আইনের কথা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের কাছেও উল্লেখ করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X