কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাকা জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। রোববার (১৭ মার্চ) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম(বার), সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, ঢাকা মহানগর ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শফিকুর রহমান শহীদ।

আনিসুর রহমান বলেন, আজকের দিনটি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুধাবন করতে হবে, শিশুদের দেশকে ভালোবেসে বঙ্গবন্ধুর নির্লোভ চেতনাকে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জেলা পর্যায়ের বিভিন্ন অফিস প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও শিশু- কিশোররা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X