জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ মুজিবের ছবি না সরানোর কারণ জানালেন জবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান

জবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
জবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে তার ছবি সরিয়ে ফেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তবে এতদিন তার ছবি সরানো হয়নি কেন তা জানিয়েছেন জবির এই অধ্যাপক।

ছবি অপসারণের বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, শেখ মুজিব বাকশালের প্রবক্তা। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আওয়ামী লীগ শেখ মুজিবকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের এই প্রতীকের কোনো ছবি রাখতে দিতে পারি না। এ কারণে আমরা ঐক্যবদ্ধভাবে এই ছবি অপসারণ করেছি।

এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শেখ মুজিবের ছবি রাখা বা অপসারণের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মত বা ইচ্ছা নেই। আমি সাংবিধানিক নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করার চেষ্টা করি। প্রশাসন বা উপাচার্যের কাছ থেকে কোনো নির্দেশনা না পেলে আমি নিজে ছবি অপসারণ করতে পারি না। তবে শিক্ষার্থীরা যদি ছবি অপসারণ করতে চায়, তা তাদের সিদ্ধান্ত। আমি আইন লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নিতে পারব না।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের মুখে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত থেকে সরিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকেও সরানো হয় শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি। এরই ধারাবাহিকতায় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষে শেখ মুজিবের ছবি টানিয়ে রাখা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X