বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস, ঢাবিতে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। ছবি : কালবেলা
রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালিত হয়। ছবি : কালবেলা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় দেশের কয়েকজন তারকাকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ (সাংস্কৃতিক স্বৈরাচার) আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা। আয়োজকরা এটিকে ‘মুজিববাদী ও সাংস্কৃতিক ফ্যাসিজমের বিরুদ্ধে’ প্রতিবাদ কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শাকিব খান, সাকিব আল হাসান, ফারাবি হাফিজ, আব্দুল নূর তুষার, নাজিফা তুষি এবং আর্টসেল ব্যান্ডের লিঙ্কনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন। এ সময় জুতা নিক্ষেপকারীরা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সামিউল হক বলেন, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।’

তিনি বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। কিন্তু এক বছরের মাথায় তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সেই পুরোনো ‘বাকশালি ও মুজিববাদী’ বয়ান ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাদের এই সাংস্কৃতিক ফ্যাসিজম ফিরিয়ে আনার অপচেষ্টার বিরুদ্ধেই আমাদের এই কর্মসূচি।’

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেসব তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১০

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১১

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৬

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৭

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৮

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৯

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

২০
X