কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেল পার হতে টোল দিতে হবে যত টাকা

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল নির্ধারণ করেছে সেতু বিভাগ। বৃহস্পতিবার (১৩ জুলাই) সেতু বিভাগ যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল হার চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, টানেল পার হতে হলে গাড়িভেদে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা টোল দিতে হবে। যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার দিন থেকে এই টোল হার কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম শহরের সঙ্গে আনোয়ারাকে যুক্ত করতে নির্মিত এই টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। তবে এই টানেলে মোটরসাইকেল চলতে পারবে না।

তিন দশমিক ৪৩ কিলোমিটার দীর্ঘ এই টানেলে প্রাইভেটকার ও পিকআপকে টোল দিতে হবে ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ২৫০ টাকা। ৩১ আসনের কম বাসের টোল ৩০০ টাকা। ৩২ আসনের বেশি বাসের টোল ৪০০ টাকা। তিন এক্সেল বিশিষ্ট বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এদিকে পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাকের টোল দিতে হবে ৪০০ টাকা। আট টনের ট্রাককে ৫০০ টাকা এবং ১১ টনের ট্রাক পারাপারের জন্য ৬০০ টাকা টোল দিতে হবে। তিন এক্সেলের ট্রেইলারের টোল লাগবে ৮০০ টাকা। আর চার এক্সেলের ট্রেইলারে এক হাজার টাকা দিতে হবে। এ ছাড়া পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি ২০০ টাকা টোল দিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সম্ভাব্যতা সমীক্ষার তথ্য অনুযায়ী, টানেলটি চালু হলে ২০২৫ সালে গড়ে প্রতিদিন ২৮ হাজার ৩০৫টি যানবাহন পারাপার হবে। আর ২০৩০ সালে সম্ভাব্য ৩৭ হাজার ৯৪৬টি এবং ২০৬৭ সালে প্রতিদিন গড়ে ১ লাখ ৬২ হাজার যানবাহন চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X