ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই জেলায় গরুর মাংস বিক্রি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাজারে গরুর মাংসের দোকান বন্ধ রাখা হয়েছে। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাজারে গরুর মাংসের দোকান বন্ধ রাখা হয়েছে। ছবি : কালবেলা

সরকার নির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রিতে অপারগতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন বাজারে আগাম ঘোষণা ছাড়াই গরুর মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইদিন ধরে গরুর মাংস বিক্রি বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর থেকে খাগড়াছড়িতেও গরুর মাংস বিক্রি বন্ধ হয়।

সরেজমিনে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের ৬৬৪ টাকা ৩৯ পয়সা কেজি দরে গরুর মাংস বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, খামার বা ব্যাপারিদের কাছ থেকে প্রতি কেজি গরুর মাংস চামড়াসহ ৭২০ টাকা দরে কিনতে হচ্ছে।

খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রয় করে ৭৫০ টাকা। কম দামে মাংস বিক্রি করা সম্ভব নয় তাই ব্যবসায়ীরা সকাল থেকে জেলা শহরের বাজারগুলোতে গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছেন।

মাংস ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, আমরা জনগণের চাহিদা ও ক্রয় ক্ষমতার কথা চিন্তা করেই মাংস বিক্রি করে থাকি। সরকার আমাদের যে বাজার দর দিয়েছে এ দামে মাংস বিক্রি করলে লোকসান হবে। তাই আমরা গরুর মাংস বিক্রি বন্ধ রেখেছি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমাদের মাংস বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে।

আরেক মাংস ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, আমরা লোকসানে ব্যবসা করতে পারব না। সরকার গরুর মাংসের যে দাম নির্ধারণ করে দিয়েছে, সে দরে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হবে। লোকসান দিয়ে তো আর ব্যবসা সম্ভব না। তাই সকাল থেকে আমরা মাংস বিক্রি বন্ধ রেখেছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মাংস ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা খামারি এবং ব্যাপারি থেকে গরু সংগ্রহ করে থাকে। তারা চামড়াসহ আস্ত গরু ক্রয় করে বাজারে জবাই করে থাকেন। এতে ৭২০ টাকা প্রতি কেজিতে দাম পড়ে। সরকার ৬৬৪ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া বাজারের ক্ষেত্রে এ দাম প্রযোজ্য হবে না। অবশ্যই দাম সমন্বয় করতে হবে। দাম পুনরায় নির্ধারণ করতে হবে। অন্যথায় এই মাংসের বাজার বন্ধ রাখা ছাড়া আমাদের উপায় নেই।

এদিকে খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রশাসনকেও জানানো হয়েছে।

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গত শুক্রবার ডাল, ডিম, মাংস, পেঁয়াজসহ ২৯ পণ্যের দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীই সেটি মানছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১০

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১২

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৩

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৪

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৫

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৭

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৮

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৯

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

২০
X