শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

সপ্তাহজুড়ে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর। ছবি : কালবেলা
আবহাওয়া অধিদপ্তর। ছবি : কালবেলা

সপ্তাহজুড়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশে বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে দেওয়া আবহাওয়ার বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় ঢাকায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় টাঙ্গইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জের নিকলি, রংপুর, দিনাজপুর, সিলেট, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্ট ও হাতিয়া, খুলনা, বাগেরহাটের মোংলা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায়ও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃষ্টিপাতের এ প্রবণতা পুরো সপ্তাহেই অব্যাহত থাকতে পারে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরের ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কয়েক দিন দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

এদিকে, বৃষ্টিপাতের মধ্যেও আগামী কয়েক দিন সারা দেশে গরম কিছুটা বাড়তে পারে। শুক্রবার কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর ঢাকায় সর্বোচ্চ ২৯.৪ এবং সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া শনিবার রাতেও সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামীকাল রোববার (২৪ মার্চ) দিনে রংপুর ও সিলেট বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য জায়গায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে পরদিন সোমবার (২৫ মার্চ) দিনে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X