কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কাল থেকে

ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত
ট্রেনের টিকিট। ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে। সম্প্রতি রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ তথ্য জানান।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেওয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চাপ সামলাতে চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।

তিনি আরও বলেন, ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টা থেকে আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

প্রতিবছর অগ্রিম টিকিট ৫ দিন আগ পর্যন্ত দেওয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১০

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১১

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১২

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৩

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৪

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৫

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৬

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৮

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৯

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

২০
X