কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০১:৩৪ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

এতিম বিধবাদের মাঝে কাতার চ্যারিটির খাদ্যসামগ্রী বিতরণ

কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ। ছবি : সৌজন্য
কাতার চ্যারিটির খাদ্য সামগ্রী বিতরণ। ছবি : সৌজন্য

প্রতি বছরের মতো এবারো পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে গরিব, এতিম ও বিধবা পরিবারগুলোতে খাদ্য সামগ্রী বিতরণ করছে কাতার চ্যারিটি। রমাদান প্রোগ্রামের আওতায় এ বছর মোট খাদ্য সহায়তা পেয়েছে সতেরো হাজার ছয়শত বিশ জন।

ঢাকার ধামরাই, কিশোরগঞ্জের ভৈরব, কুমিল্লা, নাটোর, নেত্রকোনা, বাগেরহাট, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নরসিংদী, পাবনাসহ মোট ১৬টি জায়গা থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪৭ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, খেজুর, ছোলা, ডাল, লবণ, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

জানা যায়, কাতার চ্যারিটির ঢাকা অফিসের স্টাফরা প্রতিটি বিতরণ কার্যক্রমে অংশ নেন। ভৈরবে হাজী আসমত আলী চাইল্ড হোমে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন কাতার চ্যারিটির কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ ওমর। রমজানে এতিম ও বিধবাদের জন্য কাতার চ্যারিটির এ উদ্যোগের প্রশংসা করেছেন উপকারভোগীরা।

কাতার চ্যারিটির কর্মকর্তারা জানিয়েছেন, রমজানের শেষের দিকে যাকাত আল ফিতর প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক এ চ্যারিটি সংস্থার তরফ থেকে এ বছর খাদ্য সামগ্রী পাবে আরো প্রায় ৩০ হাজার মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ভাসানচরে ৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পরিবারকে দেওয়া হবে ফুড প্যাকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X