কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রেলের ৬ হাজার ৭২৯ শ্রমিক বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ 

বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ের অস্থায়ী টিএলআর হিসেবে কর্মরত সারা দেশের শ্রমিকরা। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ের অস্থায়ী টিএলআর হিসেবে কর্মরত সারা দেশের শ্রমিকরা। ছবি : কালবেলা

বকেয়া বেতন পরিশোধ ও দক্ষ শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রেলওয়ের অস্থায়ী টিএলআর হিসেবে কর্মরত সারা দেশের শ্রমিকরা।

সোমবার (২৫ মার্চ) টিএলআর শ্রমিকদের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে চট্টগ্রামসহ চার ডিভিশনের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) অফিসে এ কর্মসূচি পালিত হয়।

শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ হোসেন বলেন, রেলওয়েতে টিএলআর খাতে কোনো বাজেট ও মঞ্জুরি বরাদ্দ নেই দেখিয়ে গত ১ জানুয়ারি থেকে দীর্ঘদিন কর্মরত অস্থায়ী টিএলআর শ্রমিকদের বেতন এখন বন্ধ রয়েছে। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসনকে বারবার তাগাদা দিলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান মিলছে না।

শ্রমিক নেতা কুদ্দুস বলেন, আমাদের চাকরির নিশ্চয়তা যেমন পাচ্ছি না, তেমনি বেতনের নিশ্চয়তাও নেই।

শ্রমিক নেতাদের অভিযোগ, টিএলআর খাতের জনবল বাদ দিলে প্রায় ৬ হাজার ৭২৯ জন দক্ষ শ্রমিক হারাবে।

রেলওয়ের রেওয়াজ অনুযায়ী, অস্থায়ী টিএলআর হিসেবে ৩ বছর চাকরি করলে স্থায়ী করে নেওয়া হতো। আন্দোলনের প্রেক্ষিতে ৯০ জন গেট কিপারদের পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের পর টিএলআর পদ হতে শূন্য পদের বিপরীতে স্থায়ীকরণের সুপারিশ করলেও কোনো অগ্রগতি নেই। উল্টো হাজারো শ্রমিক বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে।

সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, মো. শাওন, মো. ইলিয়াস, সাদ্দাম হোসেন, আশরাফুল ইসলাম অভি, জুয়েল খান, আবু হাসান হিরা, রাশেদুল ইসলাম, মো. রুবেল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X