আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বৃহস্পতিবার, থাকবেন রেলপথসচিব

রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রেলওয়ে স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে শতবর্ষ উদযাপন কমিটি।

এ সময় বক্তব্য দেন উদযাপন কমিটির সভাপতি শেখ মো. আইয়ুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, প্রাক্তন ছাত্র মো. মনিরুল ইসলাম মনু।

সভাপতি শেখ আইয়ুবুর রহমান জানান, রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর আনন্দ শোভাযাত্রা, বক্তৃতা পর্ব, স্মৃতিচারণ, বৃক্ষ রোপণ, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X