বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে এবং ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান দপ্তরে এই সাক্ষাৎ পর্ব আয়োজিত হয়। মার্কিন প্রতিনিধিরা টেলিযোগাযোগ খাতে দুই দেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা বিনিময় এবং পারস্পারিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন,

বর্তমান সরকারের বিনোয়োগবান্ধব নীতির ফলে বিনিয়োগের জন্য লাভজনক দেশ বাংলাদেশ। দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনোয়োগে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X