মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লটারিতে গুলশানে রাজউকের ফ্ল্যাট পেলেন ৪৩ জন

মতিঝিলে রাজউক অডিটোরিয়ামে লটারির মাধ্যমে গ্রাহকদের অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
মতিঝিলে রাজউক অডিটোরিয়ামে লটারির মাধ্যমে গ্রাহকদের অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

গুলশানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মাণাধীন রূপসা প্রকল্পে অ্যাপার্টমেন্ট পেয়েছেন ৪৩ আবেদনকারী। বহুতল অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৯টি পরিত্যক্ত বাড়িতে বহুতল এসব অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে রাজউক।

রোববার (৩১ মার্চ) দুপুরে মতিঝিলে রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক লটারির মাধ্যমে তারা এই অ্যাপার্টমেন্ট পান। উন্মুক্ত পদ্ধতিতে আবেদনকারীদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৩টি ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদান করা হয়।

রাজউক জানিয়েছে, গুলশান-১ এর ৩৫ নম্বর সড়কে ৩০.৬৫ কাঠা জমির ওপর ১৫-তলা বিশিষ্ট এসব বহুতল ভবন গড়ে উঠবে। ফ্ল্যাটের আয়তন ৩০৯৯/৩০৬৮ বর্গফুটের কম/বেশি। ন্যূনতম ২৫ বছর বয়সী বংলাদেশের নাগরিকরা ২৫ লাখ টাকা জমা দিয়ে চলতি বছরের জানুয়ারিতে এ আবেদন করেন। ১৪ হাজার ৫০০ টাকা স্কয়ারফিট অনুযায়ী তারা এসব ফ্ল্যাটের মূল্য পরিশোধ করবেন।

৯টি ভবনে নির্মিতব্য ৪৮টি ফ্ল্যাটের মধ্যে ৫টি সরকার নিজের জন্য রেখে বাকি ৪৩টির জন্য আবেদন গ্রহণ করে। ৪৩টি ফ্ল্যাটের জন্য ২৯৫ জন আবেদন করেন। যারা ফ্ল্যাট পাননি তারা জামানতের টাকা ফেরত পাবেন।

লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা। তিনি বলেন, ‘ফ্ল্যাট বরাদ্দ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে উন্মুক্ত লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এ ছাড়াও গুলশান এলাকায় আরও ১৫টি প্লটে ভবন বানানো হবে। পরে সেগুলোর জন্যও আবেদন চাওয়া হবে।’

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজউক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, রাজউকের এনডিসি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ, রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)-সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্ল্যাটপ্রত্যাশী আবেদনকারী ও গণমাধ্যমকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১০

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১১

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১২

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৩

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৪

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৫

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৬

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৭

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৯

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

২০
X