কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর নজরদারির মধ্যেও বিনা টিকিটে ট্রেনে উঠছেন যাত্রীরা

যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করা হচ্ছে। ছবি : সংগৃহীত
যাত্রীদের কাছ থেকে টিকিট চেক করা হচ্ছে। ছবি : সংগৃহীত

কঠোর নজরদারির মধ্যে ঈদযাত্রাতেও বিনা টিকিটে ট্রেন ভ্রমণ থেমে নেই। অথচ ঢাকা রেলওয়ে স্টেশনে দিনভর বিনা টিকিটে ভ্রমণ না করতে মাইকিং চলছে। এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ এ ঘোষণাও দেওয়া হচ্ছে বারবার। কিন্তু কে শোনে কার কথা।

পুরো রেলস্টেশনের চারপাশে তৈরি করা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয়। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। টিকিটের যাত্রী ছাড়া কারও প্ল্যাটফরমে প্রবেশের অনুমতি মিলছে না।

আশ্চর্যজনক বিষয় হলো এরমধ্যেই ট্রেনজুড়ে টিকিটবিহীন যাত্রীর অভাব নেই। এক ট্রেন থেকেই জরিমানাসহ ৬৫ হাজার টাকা আদায় করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিনা টিকেটের যাত্রী।

শুক্রবার (৫ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান রেলওয়ের রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।

‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট-বাংলাদেশ রেলওয়ে’ এই পেজে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসে যাত্রীদের থেকে জরিমানা আদায়সহ বিস্তারিত তুলে ধরা হয়। ট্রেনটি সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্ট্যাটাসে বলা হয়, ‘পাঁচ এপ্রিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ক্লিনিং, ওয়াটারিং ও বিনা টিকিটের যাত্রী ঠেকানোর স্বার্থে ঢাকার ডিআরএমসহ পুরো টিম আমার সংগে যোগ দেয়। এসি কোচ ক্লিনিংয়ের সময় ট্রেনে কাউকে উঠতে দেওয়া হয়নি। নন-এসির চিত্র ভিন্ন। এদের থামানো যায়নি। ওয়াটারিংএ প্রায় ৪০ মিনিট দরকার এই ফাঁকে কোচগুলো চেকিংয়ের সিদ্ধান্ত নিলাম। গেটে এত চেকিং থাকার পরেও বিনা টিকিটের যাত্রীর অভাব নাই।’

স্ট্যাটাসে আরও বলা হয়, ‘গতকালের উপবনের টিকিট নিয়ে ৫ জন এসি চেয়ারে বসে আছেন, জরিমানাসহ ভাড়া ২০০০ টাকা চাইলে সাথে সাথেই দিয়ে দিলেন। টাকা সমস্যা না, সিট সমস্যা। এসিতে এক যাত্রী পেলাম যিনি রেলওয়ের এক কর্মকর্তার রেফারেন্স দিয়ে সুন্দর হাসি দিয়ে পার পাইতে চাইছিলেন। কিন্তু বিধিবাম। শোভনের স্টানডিং টিকিট কাটিয়ে নন এসিতে পাঠিয়ে দেওয়া হলো তাকে।

‘...নন এসিতে তিনজন ইয়াংম্যান পেলাম, চোখে কালো চশমা, হাতে ব্র্যান্ডের ঘড়ি ও দামি মোবাইল। টিকিট চাইলে মোবাইলে নিজেকে মহাব্যস্ত শো করলেন। প্রায় ৫ বার চাওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায়, মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সে কল না করে নিজে নিজেই কথা বলছিলেন। তিনজনের ৩০০ টাকা দাবি করলে অনেক কষ্টে ২০০ টাকা পাওয়া গেল, পরে বিকাশে আরও ১০০ টাকা এনে ৩০০ টাকার টিকিট দেওয়া হলো। আজকে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় হলো ৬৫০০০ টাকা...’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X