কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখের বিধি নিষেধ ভাঙার ঘোষণা সম্মিলিত সাংস্কৃতিক জোট

সম্মিলিত সাংস্কৃতিক জোটের লোগো। ছবি : সংগৃহীত
সম্মিলিত সাংস্কৃতিক জোটের লোগো। ছবি : সংগৃহীত

বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদযাপনে সময়ের বিধি নিষেধ ভেঙে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

রোববার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বাঙালির প্রাণের উৎসব পালনে আমাদের কেন এই নিয়মের বেড়াজাল মানতে হবে? আমরা অনুষ্ঠান আয়োজন করব।

তিনি বলেন, বৈশাখী উৎসব এবং মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য প্রত্যেক উপজেলায় সরকারি বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা রয়েছে। এরপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া সাংঘর্ষিক সিদ্ধান্ত বলেই বিবেচিত হচ্ছে। সব জাতীয় দিবস এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সময়ের বাধ্যবাধকতা না থাকলেও শুধু বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ আয়োজনকে সীমিত করে দেওয়া কখনই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা মনে করি, এই সিদ্ধান্তের ফলে বাঙালি সংস্কৃতিবিরোধী শক্তি উল্লসিত হবে।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বাংলা নববর্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

আগামী ১ বৈশাখ ১৪৩১ বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে দলীয় সংগীত, দলীয় আবৃত্তি, নৃত্য, নাটক, একক সংগীত ও একক আবৃত্তি। এ ছাড়াও অনুষ্ঠানে থাকবে বিশিষ্ট বাউল শিল্পীদের পরিবেশনা।

নির্বিঘ্নে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশে যেসব স্থানে খোলা জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান হবে, সেগুলো সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বর্ষবরণের সব আয়োজন বিকাল ৫টার মধ্যে শেষ করাসহ ভুভুজেলা বাজানো ও বিক্রি থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে।

এই প্রেক্ষাপটে গত ২৯ মার্চ সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নববর্ষের অনুষ্ঠানে সময়ের ওই বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।

সেই দাবি মেনে না নেওয়ায় এবার সাংস্কৃতিক জোট নিষেধাজ্ঞা ভেঙে অনুষ্ঠান করার ঘোষণা দিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X