কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রশিল্পী মানবেন্দ্রের বাড়িতে আগুন, গুরুত্ব দিয়ে তদন্ত করছে প্রশাসন

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলাবাহিনী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ কালবেলাকে বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি। আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন কালবেলাকে জানান, ইতোমধ্যে পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকাজ চলমান রয়েছে, কারও জড়িত থাকার প্রমাণ পেলে দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণ করা হবে। পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১০

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১১

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১২

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৩

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৪

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৬

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৭

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৮

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৯

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

২০
X