কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের চাঁদ দেখে ২ দিনের ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বাংলাদেশ রেলওয়ে দুই দিনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আজ যদি চাঁদ দেখা যায় তাহলে সন্ধ্যার পর থেকে ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে ১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

মাসুদ সারওয়ার বলেন, ঈদের দিন সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে দুই দিনের টিকিট বিক্রি করা হয়।

তিনি বলেন, গত ছয় দিন ধরে যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা নিরাপদে বাড়িতে ফিরেছেন। আজ এখন পর্যন্ত যেসব ট্রেন স্টেশন ছেড়েছে তাতে কোনো বিলম্ব হয়নি। একটা ট্রেনে আধাঘণ্টা বিলম্ব হয়েছে।

মাসুদ সারওয়ার বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) কিছু বিশেষ অঞ্চলের ট্রেনে ব্যাপক চাপ হয়েছিল। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা একসঙ্গে এসে উঠেছেন। আজ সকালে উত্তরাঞ্চলের একটাই ট্রেন ছিল, রংপুর এক্সপ্রেস। সেটাতেও অনেক চাপ ছিল। এ ছাড়া পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসেও ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনারা জানেন উৎসবমুখর পরিস্থিতির বাস্তবতায় যাত্রীদের ছাদ থেকে নামানো যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X