কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কমলাপুরে ঈদযাত্রীদের ব্যাপক চাপ

কমলাপুরে রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পুরোনো ছবি
কমলাপুরে রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। পুরোনো ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়ছে বেশিরভাগ মানুষ। নাড়ির টানে বাড়ির পথে মানুষ। এতে কয়েকদিন আগের তুলনায় বাস, লঞ্চ টার্মিনালের মতো চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনেও।

এদিকে ঈদযাত্রীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাদভর্তি যাত্রী নিয়েই রওনা করছে ট্রেন।

এবারের ঈদযাত্রায় যারা রেলপথকে বেছে নিয়েছেন, তাদের আগের চেয়ে দুর্ভোগ-ভোগান্তি কমেছে। প্রায় প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ছাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, যাত্রীরা ঈদে বাড়ি ফেরার তাগিদে সকাল থেকে স্টেশনে ভিড় করছেন। অনেকেই ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে এসেছেন। আবার অনেকে টিকিট পাননি কিন্তু এসেছেন, কোনোভাবে যদি টিকিট পাওয়া যায়। টিকিট কাউন্টারের সামনেও কিছু লোকের জটলা চোখে পড়েছে। প্ল্যাটফর্মগুলোতো মানুষের উপচেপড়া ভিড়।

এ ছাড়া ভোর থেকে কমলাপুর থেকে ময়মনসিংহ-জামালপুর আর উত্তরবঙ্গের দিকে ছেড়ে যাওয়া সব ট্রেনেই উপচেপড়া ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতর গাদাগাদি করেই উঠছেন বাড়ি ফেরা যাত্রীরা। বাড়ি ফিরতে মরিয়া যাত্রীরা ট্রেনের সিট না পেয়ে উঠেছেন ছাদে। তীব্র গরমেও ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। তবে ভোগান্তি থাকলেও যথাসময়ে ট্রেন যাত্রা করায় স্বস্তির কথা জানিয়েছে অনেকেই।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর ১৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়েছে। আজ সকাল থেকে যাত্রীদের চাপ বাড়লেও সব ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়েছে। যাত্রীসাধারণের কোনো অভিযোগ নেই। আশা করছি, দিনের বাকি সময়ও নিরাপদ যাত্রা হবে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মিথিলা আক্তার বলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন পাওয়া ঈদের আগে যেন বাড়তি আনন্দ। সময়মতোই পরিবারের কাছে যেতে পারব, সেটা ভেবে ছোট ছোট কষ্টগুলো, কষ্টই মনে হচ্ছে না।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী ইমরান খান বলেন, অনলাইনে টিকিট কাটতে কোনো ভোগান্তি হয়নি। আর এখানে এসে মানুষের চাপের কারণে কিছুটা কষ্ট হচ্ছে। তবে এটি ঈদের আগের স্বাভাবিক পরিস্থিতি। এতে অভ্যস্ত হয়ে গেছি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X