কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক

ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীরা। ছবি : সংগৃহীত
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাসানটেকে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩নং এল পশ্চিম ভাসানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলার একটি রুমে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শাশুড়ি মেহেরুন্নেছা (৮০), পুত্রবধূ সূর্য বানু (৩০), তার সন্তান সুজন (৮), লামিয়া (৭), লিজা (১৮) এবং তাদের বাবা মো. লিটন (৫২)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল গণমাধ্যমকে জানান, দগ্ধ ছয়জনের শরীরের ৩০ শতাংশ থেকে ৮২ শতাংশ পর্যন্ত এবং শ্বাসনালি পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে দুজন এইচডিইউতে আর একজন আইসিইউতে। বাকিরা এখনো রেড ইউনিটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া লামিয়ার ৫৫ শতাংশ, মো. লিটনের ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেসার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা গেছে, লিটনের গ্রামের বাড়ি ময়মনসিংহে। পরিবার নিয়ে কালভার্ট রোডের দোতলা বাড়িটির নিচতলায় ভাড়া থাকতেন। তিনি ফার্নিচারের ব্যবসা করতেন। রাতে ওই বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েল জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এতে পরিবারটির ছয়জনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, লিকেজের কারণে সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে এই বিস্ফোরণ ঘটেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১০

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১১

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১২

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৩

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৪

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৬

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৯

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

২০
X