বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ রেলওয়ে

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তারা। ছবি : কালবেলা
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তারা। ছবি : কালবেলা

দেশের রেলওয়ে খাতে নতুন এক যুগের সূচনা হলো আজ। বৈদ্যুতিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ রেলওয়ে।

রোববার (১৬ জুলাই) রেলভবনে বাংলাদেশ রেলওয়ে এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। রেলওয়ের পক্ষে মো. হাবিবুর রহমান চিফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) এবং তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির পক্ষে ইসমাইল হায়দারি চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে রেলে ইলেক্ট্রিসিটি ব্যবহার করা হবে।

রেলওয়ের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ে ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচালের জন্য তুমাস তুর্কি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অ্যান্ড কন্সট্রাক্ট্রিং কোম্পানির সঙ্গে আজকে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ইউরোপসহ পৃথিবীর প্রায় সব দেশে রেলে গ্যাস ও ইলেক্ট্রিসিটি ব্যবহার হচ্ছে। এতে কার্বন নির্গমন হয় না, এটি পরিবেশবান্ধব তাই প্রথমবারের মতো বাংলাদেশে ইলেক্ট্রিসিটি ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইলেক্ট্রিসিটি ব্যবহার করে রেল চলাচলের তিনটি রুট হচ্ছে- নারায়ণগঞ্জ-ঢাকা, ঢাকা- চট্রগ্রাম এবং টঙ্গী- জয়দেবপুর। এর ধারাবাহিকতায় শিগগিরই তিনটি লাইনে কাজ শুরু হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X