কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাল ঢাকায় আসছেন কাতারের আমির 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ছবি : সংগৃহীত
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। ছবি : সংগৃহীত

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আাগামীকাল সোমবার বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। রোববার (২১ এপ্রিল) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একটি বিশেষ বিমানে আগামীকাল বিকেল ৫টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের আমিরের অবতরণের কথা রয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির এই সফরে আসছেন। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন।

তিনি বলেন, আগামী ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গত দুই দশকের মধ্যে এটিই হতে যাচ্ছে কাতারের আমিরের প্রথম বাংলাদেশ সফর। তার এই সফরে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো- ১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, ২. আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, ৩. সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত চুক্তি, ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এ ছাড়া শ্রমশক্তিবিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওইদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১০

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১১

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১২

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৪

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৫

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৬

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৭

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৮

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৯

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

২০
X