কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার সত্যতা পায়নি তদন্ত কমিটি 

কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ এক্সপ্রেসে টিকিট কাটা নিয়ে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা ও ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনার সত্যতা পায়নি গঠিত তদন্ত কমিটি। গত ২৫ এপ্রিল ঘটনার প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সকল মুক্তিযোদ্ধাকে টিকিট কেটে নির্দিষ্ট শ্রেণিতে রেল ভ্রমণ করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে।

সেইসঙ্গে সচেতন হওয়ার জন্য স্টেশন এবং ট্রেনে কর্তব্যরত স্টাফদের আরও দায়িত্বশীল হওয়া, ট্রেনে ভ্রমণরত যাত্রী ও মুক্তিযোদ্ধাদের প্রতি কর্তব্যরত টিটিই, অ্যাটেডেন্টদের সৌজন্যমূলক ও দায়িত্বশীল আচরণের সুপারিশ করেছে রেলওয়ের তদন্ত কমিটি।

ট্রেনের এসি কোচের দায়িত্বরত অ্যাটেনডেন্টদের বিনা টিকিটে এবং দাঁড়িয়ে যাত্রী প্রতিরোধে দায়িত্ব পালনে অবহেলার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২০ এপ্রিল ট্রেনে লাঞ্ছিত হওয়ার ঘটনা তুলে ধরে পরদিন ২১ এপ্রিল রেলওয়ে কর্তৃপক্ষ বরাবর জুনিয়র টিটিই মো. তানজিম ফরাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন কিশোরগঞ্জের কটিয়াদি থানার চান্দপুরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শরীফ দাদ খান। তার মুক্তিযোদ্ধা পরিচিতি নম্বর-০১৪৮০০০৩৩০৯। একই ঘটনা উল্লেখ করে ঢাকা রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯৫৯) করেছেন রাজধানীর ৫৫/১ উত্তর মুগদায় বসবাসকারী এই মুক্তিযোদ্ধা।

অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে রেলওয়ে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রধান করা হয় রেলওয়ের টিআইসি মজিবুর রহমানকে। তদন্ত শেষে ঢাকা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক বরাবর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার।

জানা গেছে, তদন্তে বাদী বীর মুক্তিযোদ্ধা শরীফ দাদ খান ও অভিযুক্ত টিটিই’র লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের প্রশ্নোত্তরে বাদী জানান, উনাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়নি। তাই ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। সেইসঙ্গে তিনি বিনা টিকিটে এসি কামরায় ভ্রমণ করার কথাও স্বীকার করেছেন।

ঘটনা তদন্তে গঠিত কমিটি সেদিন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করা অ্যাটেন্ডেন্ট, এসি অপারেটরসহ খাবার গাড়ির স্টাফদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়নি। তাই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শরীফ খান দাদ মুক্তিযোদ্ধা হওয়াতে তাকে এসি কোচ থেকে বের হতে বলায়, অপমানিত বোধ করেন এবং ক্ষিপ্ত হন। যার প্রেক্ষিতে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ দায়ের করেন। রেলওয়ের আন্তঃনগর ট্রেনের নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণির (এসি) কোচে দাঁড়িয়ে বা বিনা টিকিটে ভ্রমণ করা যায় না। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, এসি কোচের দায়িত্বরত অ্যাটেনডেন্টদের বিনা টিকিটে এবং দাঁড়িয়ে যাত্রী প্রতিরোধে দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হয়।’

জানতে চাইলে অভিযুক্ত টিটিই তানজিম ফরাজী কালবেলাকে বলেন, আমাকে তদন্ত কমিটি ডেকেছিল। কমিটির কাছে বক্তব্য তুলে ধরেছি। সেইসঙ্গে ঘটনাস্থল ভৈরব বাজার স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্যও কমিটিকে অনুরোধ করেছি।

ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম শিশির কালবেলাকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করেছে। অভিযোগকারী লিখিতভাবে তদন্ত কমিটির কাছে সবকিছু তুলে ধরেছেন। তিনি মূলত ক্ষুব্ধ হয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ করেন। তদন্তে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার প্রমাণ মিলেনি। ভুক্তভোগী ঘটনার সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের কথা স্বীকার করেছেন।

এদিকে অভিযুক্ত টিটিই তানজিম বাংলাদেশ রেলওয়ে কর্তৃক মুক্তিযোদ্ধাদের ভ্রমণের নীতিমালা অবহিত করতে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। এই আবেদনে তিনি ২০ এপ্রিলের পুরো ঘটনাও তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X