কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে : চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পুরোনো ছবি
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পুরোনো ছবি

বিডিআর হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

সোমবার (১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডসংক্রান্ত অভিযোগ প্রসিকিউশনের কাছে এসেছে এবং এগুলো যাচাই-বাছাই করা হবে।

তাজুল ইসলাম বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে অভিযোগ এসেছে, প্রসিকিউশন সেগুলো পর্যালোচনা করবে। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও আমরা পড়ব। যদি মনে হয় ঘটনাটি মানবতাবিরোধী অপরাধ বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার উপযুক্ত, তবে এখানে বিচার হবে। নইলে দেশের প্রচলিত অন্য আইনেও বিচার হতে পারে।

তিনি বলেন, কে অপরাধী, কে পরিকল্পনাকারী, কারা মদদদাতা বা সুবিধাভোগী— এসব বিষয় উদ্‌ঘাটন হওয়ায় বিচারের পথ সুগম হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনের সারসংক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে, একটি ‘অসাধারণ কাজ’ হয়েছে। স্বাধীন বাংলাদেশের রাজধানীতে এতগুলো সামরিক কর্মকর্তাকে হত্যা, যা সেনাবাহিনীর মনোবল ও প্রতিরক্ষাব্যবস্থায় বড় আঘাত ছিল— তার সঠিক তদন্ত এতদিন আলোর মুখ দেখেনি। এই সরকার সেই বিষয়টি জাতির সামনে তুলে ধরেছে, কারা মাস্টারমাইন্ড, কারা হত্যাকারী, কারা বেনিফিশিয়ারি— সবই স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে যারা এতদিন বিচারের বাইরে ছিলেন তাদের বিচার নিশ্চিতের সুযোগ তৈরি হয়েছে। একইসঙ্গে আগের বিচার-প্রক্রিয়ায় কেউ যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, সেটিও প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ পাবে। তাজুল ইসলাম এটিকে বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে বর্ণনা করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X