কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচিতে শেখ নিলুর মৃত্যুবার্ষিকী পালন

বনানী কবরস্থানে মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনপিপির চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা
বনানী কবরস্থানে মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনপিপির চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : কালবেলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা, স্মরণসভা ও দোয়া মাহফিল। ২০১৭ সালের ৬ মে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ নিলু।

সোমবার (৬ মে) সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুম শেখ শওকত হোসেন নিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনপিপির চেয়ারম্যান ও এর নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু। এসময় দল ও জোটের নেতারা উপস্থিত ছিলেন। এরপর বাদ আসর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উদ্যোগে মরহুমের স্মরণে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতির বক্তব্যে শেখ ছালাউদ্দিন ছালু প্রয়াত শেখ শওকত হোসেন নিলুর রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন-

মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধই মরহুম শেখ শওকত হোসেন নিলুর আদর্শ। এই আদর্শ বাস্তবায়নে সবাইকে এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান শেখ ছালু।

এতে আরও বক্তব্য রাখেন- এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান, ডা. মো. আলতাফ হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হাসরত খান ভাসানী।

এসময় উপস্থিত ছিলেন-এনপিপির মিসেস আশা সিদ্দিকা, মো. ইমরুল কায়েস, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির (বিসিপি) চেয়ারম্যান এম আনিসুর রহমান দেশ, এনপিপি চেয়ারম্যানের উপদেষ্টা মোশাররফ হোসেন বকুল, জাগপার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, এনপিপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, মো. গিয়াস উদ্দিন, মো. নুরুল ইসলাম খোকন, যুগ্ম মহাসচিব জিয়া জামান খান প্রিন্স, মো. জাকির হোসেন ভূইয়া, ন্যাপ ভাসানীর মহাসচিব মো. জহুরুল ইসলাম, এনপিপির সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. সাহেব আলী হাওলাদার রনি, সাংগঠনিক সম্পাদক ও ন্যাশনাল পিপলস্ শ্রমিক পার্টির সভাপতি মো. আবুল কালাম জুয়েল, কৃষিবিষয়ক সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক মো. আল আমিন প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X