কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কত দিন চলবে ঝড়বৃষ্টি?

দেশে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছবি : সংগৃহীত
দেশে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছবি : সংগৃহীত

দীর্ঘ দাবদাহ শেষে বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। গত দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, চলমান বৃষ্টি এক সপ্তাহের বেশি অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে বয়ে যেতে পারে দমকা অথবা ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার (৭ মে) আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফেনীতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের আরও কয়েকটি স্থানে অতি ভারী বর্ষণ হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, গোপালগঞ্জ, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ধরনের তাপপ্রবাহ ২৪ ঘণ্টার মধ্যে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে আগামী কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল যশোরে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার বান্দরবানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১০

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১১

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১২

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৩

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৪

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৭

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৮

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৯

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

২০
X