কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

খাদ্যে ভেজাল রোধে ‘মনের ল্যাবরেটরি’ পরিষ্কার করা দরকার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরোনো ছবি
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরোনো ছবি

খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমাণ বা স্থায়ী ল্যাবরেটরিতে খাদ্য পরীক্ষা করে কোনো লাভ হবে না সবার আগে মনের ল্যাবরেটরি পরিষ্কার করা দরকার বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (৮ মে) রাজধানীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) কার্যালয়ে সংস্থাটির সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমনটা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, অনিরাপদ খাদ্য বর্জন করতে হবে এবং যারা খাদ্য অনিরাপদ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিরাপদ খাদ্যগ্রহণে সবাই মিলে সচেতনতা বাড়াতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে এক সময় মঙ্গা ছিল, তখন মানুষ খাবার পেত না। তবে দেশে এখন আর খাদ্যের অভাব নেই। এটা সরকারের একটি বিরাট অর্জন।

এ সময় খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন বলেন, খাদ্যের পরীক্ষা করতে না পারলে নিরাপদ বা অনিরাপদ কি না বোঝা সম্ভব নয়। জাতীয় পর্যায়ে দেশে ল্যাব সক্ষমতা খুবই সীমাবদ্ধ। ভ্রাম্যমাণ পদ্ধতিতে জেলা বা বিভাগে পরীক্ষা করা ছিল অকল্পনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া, সদস্য আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X