কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরোনো ছবি
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পুরোনো ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ইমরুক কায়েস নামক এক ব্যক্তিকে হত্যাচেষ্টা অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

শনিবার (০২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেড (সিএমএম) আদালতে রিমান্ড শেষে আসামিকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে আটক রাখার আবেদনে বলা হয় -পুলিশ হেফাজতে নিয়ে আসামিকে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত বলে মৌখিকভাবে স্বীকার করলেও একেক সময় একেক ধরনের কথা বলেন। কাজেই আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ ছাড়াও তাকে আদালতে জবানবন্দি প্রদানের জন্য বললে আসামি কৌশলে এড়িয়ে যান এবং জবানবন্দি প্রদানে অনিচ্ছা পোষণ করেন।

আবেদনে আরও বলা হয়, ভুক্তভোগী ইমরুক কায়েসকে হত্যাচেষ্টার বিষয়ে সাধন চন্দ্র মজুমদার জ্ঞাত আছেন এবং মামলার ঘটনায় পরোক্ষভাবে সহযোগিতা করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়াসহ মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। কাজেই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন বলে জানায় পুলিশ।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিন ও উন্নত চিকিৎসা চেয়ে প্রদানের আবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X