কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির মামলায় সাধন চন্দ্র মজুমদারের জামিন মেলেনি

আদালতে তোলার মুহূর্তে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা
আদালতে তোলার মুহূর্তে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : কালবেলা

দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে সাধন চন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। সাধন চন্দ্র মজুমদারের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এরপর ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

গত ২৯ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

চলতি বছরেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করা হবে

রাজধানীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

১০

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

১১

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

১২

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

১৩

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

১৪

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

১৬

বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

১৭

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

১৮

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লায়নফিশ

১৯

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

২০
X