কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

২০২২ সালের রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?

মার্কিন ডলার। ছবি : সংগৃহীত
মার্কিন ডলার। ছবি : সংগৃহীত

২০২২ সালে রেমিট্যান্স পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৮ম। বাংলাদেশের রেমিট্যান্স প্রাপ্তি ছিল ২১.৫ বিলিয়ন ডলার। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার প্রাপ্তির মাইলফলক অর্জন করে তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ২০২৪ সালের প্রতিবেদনে অনুযায়ী, ২০২২ সালে রেমিট্যান্স পাওয়া দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে রয়েছে ভারত, মেক্সিকো, চীন, ফিলিপাইন্স ও ফ্রান্স।

বুধবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৭ মে) প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে রেমিট্যান্স পাওয়ার দিক থেকে ভারত ছাড়াও শীর্ষ ৫ দেশের মধ্যে রয়েছে মেক্সিকো, চীন, ফিলিপাইন্স ও ফ্রান্স। ২০২২ সালে মেক্সিকোর রেমিট্যান্স প্রাপ্তি ছিল ৬১ দশমিক ১০ বিলিয়ন ডলার। তা ছাড়া চীনের ৫১ বিলিয়ন ডলার, ফিলিপাইনসের ৩৮ দশমিক ০৫ বিলিয়ন ডলার এবং ফ্রান্সের ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রাপ্তি ছিল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে দশের তালিকায় ভারত ও বাংলাদেশ ছাড়াও পাকিস্তান রয়েছে। পাকিস্তান ২৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।

প্রতিবেদন আরও বলছে, ২০১০ সালে বাংলাদেশ ১০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ও ২০১৫ সালে ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল। সেই হিসাবে ১২ বছরে বাংলাদেশের রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে প্রায় ১০ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

রেমিট্যান্স বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বহু মানুষের লাইফলাইন হলেও এসব দেশ থেকে যাওয়া অভিবাসী কর্মীরা অনেক ঝুঁকির মধ্যে কাজ করেন, আর্থিক শোষণের শিকার হন এবং অভিবাসন খরচের কারণে অতিরিক্ত আর্থিক দেনায় ডুবে যান বলে প্রতিবেদনে ওঠে আসে। এ ছাড়া কর্মক্ষেত্রে নিপীড়নের শিকার হওয়ার পাশাপাশি তারা ‘জেনোফোবিয়া’রও (বিদেশিদের প্রতি ঘৃণার মনোভাব) শিকার হন বলেও উল্লেখ করা হয় এ প্রতিবেদনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X