কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

কাজে ফেরার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। ছবি : সংগৃহীত

দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছে সারাদেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা।

শুক্রবার (১০ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।

সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সাথে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আকতার হোসেনসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা জানান, চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচার হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে আলোচনায় বসার জন্য আহ্বান জানান।

একই সঙ্গে আমরা বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করন ও ভবিষ্যতে স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নিম্নমানের মালামাল ক্রয় বন্ধের ব্যাপারে দাবি দাওয়া ও ন্যায্যতা তুলে ধরি।

আমাদের উত্থাপিত যৌক্তিক দাবি দাওয়া‌ বিষয়ে পুঙ্খানু যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় দুই সপ্তাহ সময় চেয়েছেন। এরপর প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির সকল স্তরের কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিসহ আবারো আলোচনার বসা হবে। তার আগপর্যন্ত আমরা কর্ম বিরতি স্থগিত করে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল শনিবার থেকে সারাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেবাদান চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা আরও জানান, মন্ত্রণালয়ের দেয়া আশ্বাসে আমরা কর্ম বিরতি প্রত্যাহার করলেও আমাদের দাবি দাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা আবারও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, যেহেতু আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ডাকেনি সেহেতু আগামী কাল থেকে যদি কেউ কাজে না ফিরে তার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বহন করবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মো. এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মো. বেলাল হোসেন, এজিএম আব্দুল হাকিম, মো. সাজেদুর রহমান, এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, ওয়্যারিং পরিদর্শক সালাম জাবেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X