কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ভোট দেওয়ায় এমপিকে ইসিতে তলব

নির্বাচন কমিশন ভবন। গ্রাফিক্স : কালবেলা
নির্বাচন কমিশন ভবন। গ্রাফিক্স : কালবেলা

উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত থাকতে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ-সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, ৮ মে অনুষ্ঠেয় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদান করেছেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর বিধি ৭৮-এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। ওই অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের নিকট কেন পত্র প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ মে তারিখ বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ছাড় একই দিন বেলা ১১টা ১০ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানকে তলব করেছে ইসি।

উল্লেখ, গত ৮ মে ভোটকেন্দ্রের ভেতরে প্রকাশ্যে ভোট দেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও তার স্ত্রী। তাদের ভোট দেওয়ার ভিডিও কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও তার স্ত্রী বুথে প্রবেশ না করে ওপেন পোলিং অফিসারদের টেবিলে বসে ব্যালট পেপারে সিল দিয়ে তাদের ভোট প্রদান করেন। এ সময়ে তার সঙ্গে ভোটকেন্দ্রের ভেতরে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X