কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:২৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কত : সিইসি

সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : সংগৃহীত

রাজনৈতিকভাবে সব দলের অংশগ্রহণ না থাকায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (৯ জুন) ইসি সচিবালয়ে ভোট পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ভোটারকে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ইসির বিবেচ্য হলো, শান্তিপূর্ণ ভোট আয়োজন করা। সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা ইতিবাচক ছিল।

তিনি বলেন, নির্বাচনে পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তবে ভোটার উপস্থিতি ৬০ থেকে ৭০ শতাংশ হলে নির্বাচন কমিশন আরও বেশি সন্তুষ্ট হতো।

আজ ৫ম ধাপে ১৯টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে এই উপজেলাগুলোতে ভোট স্থগিত ছিল। সবমিলিয়ে পাঁচ ধাপে ৪৬৯টি উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে। শেষ ধাপে ভোটার উপস্থিতি ছিল ৪৩ শতাংশ। বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া ২০টি উপজেলায় আজ ভোট গ্রহণের কথা থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য শনিবার (৮ জুন) শেষ মুহূর্তে বাঘাইছড়ির নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে ১৯টি উপজেলায় ভোটের মধ্য দিয়ে এই ভোটের সমাপ্তি হয়।

এর আগে, গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হয়। এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি, ২৯ মে তৃতীয় ধাপে ৮৭টি এবং ৫ জুন চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১১

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১২

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৩

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৫

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৬

নাহিদা আক্তারের রেকর্ড

১৭

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৮

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৯

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

২০
X