কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবদুল কাদির-সুফিয়া কামালের স্মরণে একক বক্তৃতা অনুষ্ঠান

বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আলোচকরা। ছবি : কালবেলা
বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আলোচকরা। ছবি : কালবেলা

কবি ও সাহিত্য সমালোচক আবদুল কাদির এবং কবি, লেখক ও নারী আন্দোলনের পুরোধা বেগম সুফিয়া কামাল স্মরণে একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন।

রোববার (১৯ মে) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে ‘স্মরণ : আবদুল কাদির’ শীর্ষক বক্তৃতা দেন কবি মাহবুব সাদিক এবং ‘স্মরণ : সুফিয়া কামাল’ শীর্ষক বক্তৃতা দেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, আবদুল কাদির এবং সুফিয়া কামাল নানাভাবে আমাদের শিল্পসাহিত্যকে ঋদ্ধ করেছেন। তাদের স্মরণ করে বাংলা একাডেমি একটি জাতীয় দায়িত্ব পালন করেছে।

কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, সুফিয়া কামাল কবিতার পাশাপাশি গদ্য চর্চা করেছেন। তার ভ্রমণগদ্যের অনুপম নিদর্শন একটি বই ‘সোভিয়েটের দিনগুলি।’ এই ভ্রমণকাহিনিতে তিনি যেমন ১৯৬৭ সালের বাস্তবতায় সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী-আধুনিক চিত্র তুলে ধরেছেন, তেমনি তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে সোভিয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে গমনের বিড়ম্বনা ও অভিজ্ঞতা অসাধারণ নৈপুণ্যে প্রকাশ করেছেন।

কবি মাহবুব সাদিক বলেন, আবদুল কাদির বাংলা কবিতা এবং ছন্দচর্চায় এক বিশিষ্ট নাম। পাশাপাশি বাঙালি মুসলমানের কৃতী মনীষার রচনাসম্ভার অনুসন্ধান ও সংকলনেও তাঁর ভূমিকা ঐতিহাসিক। নজরুল, রোকেয়াসহ বহু বিশিষ্ট লেখকের সম্পূর্ণ সৃষ্টিকর্মের সঙ্গে পাঠকের পরিচয় ঘটাতে আবদুল কাদিরের সম্পাদিত রচনাবলি যুগের পর যুগ পালন করেছে প্রধান ভূমিকা।

ড. সরকার আমিন বলেন, আবদুল কাদির এবং সুফিয়া কামাল আমাদের সাহিত্যের স্মরণীয় ব্যক্তিত্ব। তারা আমাদের সাহিত্যকে যেমন তাদের কবিতায় সমৃদ্ধ করেছেন তেমনি আমাদের চৈতন্যের জাগরণে রেখেছেন তাৎপর্যপূর্ণ অবদান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির কর্মকতা ড. মাহবুবা রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X