কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, পরিবর্তন হচ্ছে গতিপথ

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে হওয়া লঘুচাপ সৃষ্টি হয়ে, এখন নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি গতিপথ পরিবর্তন করেছে একাধিকবার। সবশেষ তথ্য বলছে, কলকাতা মহানগর অঞ্চল বা কলকাতা মেট্রোপলিটান অঞ্চল (কেএমএ) বা বৃহত্তর কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরে হানা দিতে পারে।

বুধবার (২২ মে) বিকেলে দেশটির আবহাওয়ার পূর্বাভাসের এ তথ্য জানানো হয়েছে। এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির শঙ্কা নিয়ে গত ১১ মে সংবাদ প্রকাশ করে হিন্দুস্তান টাইমস বাংলা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, অনেকটা ঘূর্ণিঝড় আমফানের মতোই কলকাতা শহরের ওপর দিয়ে যেতে পারে ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে মহানগরসহ আশপাশ।

এদিকে বুধবার (২২ মে) বিকেলে দেওয়া অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্ফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রেমাল। আগামী শনিবার কিংবা রোববার তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। রোববার সন্ধ্যার পর সাগরের কাছাকাছি কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। এর পর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝড়ের কেন্দ্র।

জানা যায়, গতিপথ অপরিবর্তিত থেকে কলকাতা শহরে ব্যাপক ঝড় হতে পারে। আমফানের মতো শক্তিশালী না হলেও ভোট গ্রহণের মাত্র ৪ দিন আগে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে মহানগর। প্রভাব পড়তে পারে শেষ বেলার প্রচারে। সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলায় ভাঙতে পারে সমুদ্র বা নদীবাঁধ।

শঙ্কা করা হচ্ছে, এ ঘূর্ণিঝড় কলকাতায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ক্ষতির মুখে পড়তে পারে ছোটনাগপুরের মালভূমি। এতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও সিকিম পাহাড়, তরাই ও ডুয়ার্সে। যার জেরে তরাই ডুয়ার্সে হড়পা বান আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X