কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের স্বার্থ নয়, জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব : ইসির নতুন সচিব

নির্বাচন কমিশনের নতুন সচিব শফিউল আজিম। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের নতুন সচিব শফিউল আজিম। ছবি : সংগৃহীত

সরকারের স্বার্থ হাসিল নয় বরং সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের নবনিযুক্ত সচিব শফিউল আজিম।

বৃহস্পতিবার (৩০ মে) নির্বাচন কমিশনে সদ্য সাবেক সচিব জাহাংগীর আলমের সঙ্গে যৌথ এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ইসির নতুন সচিব বলেন, মুক্ত সমাজে তথ্যপ্রবাহ যথাযথ না হলে তা দূষিত বায়ুতে পরিণত হয়। তাই, সবসময় স্বচ্ছতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

তিনি বলেন, ইসির সঙ্গে চাকরির শুরু থেকেই সম্পর্ক রয়েছে। এর আগেও বিভিন্ন সময় নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেছি। নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবিলা করাটাই কৃতিত্ব। আশা করি ইসিতে দায়িত্বপালন করে ভালো লাগবে।

শফিউল আজিম বলেন, জনগণই সব ক্ষমতার উৎস, এই স্পিরিটকে আমরা তুলে ধরব। কাজ করার ক্ষেত্রে আইন ও সংবিধান মেনে চলব। জনগণকে আইনের ভেতর থেকে সেবা দেওয়া আমাদের কাজ বলেও জানান তিনি।

এর আগে, ২১ মে শফিউল আজিমকে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।

২০২২ সালের ১২ ডিসেম্বর শফিউল আজিম বাংলাদেশের জাতীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন তিনি। শফিউল আজিম সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ ইনষ্ঠিটিউটের উপ-পরিচালক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X