কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ঈদযাত্রা

গ্রাহক টিকিট না পেলেও অবিক্রিত এক লাখ পাঁচ হাজার

ঈদযাত্রার বিপুল সংখ্যক অগ্রিম টিকিট অবিক্রিত থেকে গেছে। ছবি : সংগৃহীত
ঈদযাত্রার বিপুল সংখ্যক অগ্রিম টিকিট অবিক্রিত থেকে গেছে। ছবি : সংগৃহীত

ঈদুল আজহায় সোনার হরিণ ট্রেনের টিকিট। ঘরে ফিরতে অনেকেই ট্রেনের অগ্রিম টিকিট না পেলেও অবিশ্বাস্য হলেও সত্য যে, অনেক টিকিট অবিক্রিত থেকে যাচ্ছে প্রতিদিন।

বুধবার (৫ জুন) অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে এক লাখ পাঁচ হাজার ২২৫টি ট্রেনের টিকিট বিক্রি হয়নি। সারা দেশে আন্তঃনগর ট্রেনের এক লাখ ৫৯ হাজার ৪৭৫ টিকিট অনলাইনে বিক্রির জন্য বরাদ্দ ছিল। বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিক্রি হয়েছে ৫৪ হাজার ২৪৩ টিকিট।

বাংলাদেশ রেলওয়ে ও রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সওজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার দিনভর বিক্রি হয়েছে ১৫ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে টিকিট কিনতে হিট পড়েছে এক কোটি ৭০ লাখ। বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে হিট পড়েছে ৯৮ লাখ। ঢাকার ৩১ হাজার ৩৯৩টি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ২৯ হাজার ২১৬টি। সবচেয়ে বেশি অনলাইনে হিট হয়েছে ঢাকার টিকিটের জন্য।

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবনাথ কালবেলাকে জানান, অবিক্রিত টিকিট অনলাইনে যে কোন সময় গ্রাহকরা কিনতে পারবেন। মূলত ঢাকা থেকে গুরুত্বপূর্ণ রুটের টিকিট চাহিদা অনেক বেশি। যেসব রুটে বেশি চাহিদা তা দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায়। যেখানে চাহিদা কম বা স্বল্প দূরত্ব সেখানে টিকিট বিক্রি কম হচ্ছে বলেও জানান তিনি।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনগুলোয় সাধারণ শ্রেণির আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি হবে যাত্রার ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। আগামীকাল বৃহস্পতিবার ১৬ জুনের অগ্রিম ঘরে ফেরার টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হচ্ছে ঈদযাত্রার বিক্রি কার্যক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X