কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউএসএআইডির কর্মকর্তার ঢাকা সফরে গুরুত্ব পেয়েছে জলবায়ু সহিষ্ণুতা

ইউএসএআইডির এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বাংলাদেশ সফর করেছেন। সৌজন্য ছবি
ইউএসএআইডির এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বাংলাদেশ সফর করেছেন। সৌজন্য ছবি

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর (ডিএএ) অঞ্জলী কৌর ২-৬ জুন বাংলাদেশ সফর করেছেন। জলবায়ু সহিষ্ণুতায় যুক্তরাষ্ট্রের অংশীদারত্বে গুরুত্বারোপ করতে বাংলাদেশ সফর করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বের অগ্রগতি এবং সমৃদ্ধ ও জলবায়ু সহিষ্ণু ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে জাতীয় ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্ব পরিবেশ দিবসের সম্মানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর কৌর জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের জন্য স্থানীয় জ্ঞান এবং দক্ষতা ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

সফরকালে কৌর ইউএসএআইডির অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, উন্নয়ন অংশীদার এবং সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ক্লিন এয়ার পলিসি সংলাপে মূল বক্তব্য প্রদান করেন।

তিনি ইউএনডিপি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান এনডিসি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রুর সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রামে ইউএসএআইডির ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট কার্যক্রম উদ্বোধন করেন।

ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর কৌর সুন্দরবনে তার প্রথম সফর করে বেশ উচ্ছ্বসিত ছিলেন। তিনি ইউএসএআইডির অংশীদার এবং স্থানীয় অগ্রদূত, যারা বাস্তুতন্ত্র এবং বন্যপ্রাণী রক্ষা করে তাদের সঙ্গে দেখা করেছেন, যা জীবিকা নির্বাহের জন্য এবং বন্যা ও ঘূর্ণিঝড় থেকে সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X