কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ
গবেষণা

অকালমৃত্যুর ঝুঁকিতে দেড় কোটি মানুষ

ইউএসএআইডির খাদ্য সহায়তায় টিকে থাকে বহু পরিবার। ছবি : সংগৃহীত
ইউএসএআইডির খাদ্য সহায়তায় টিকে থাকে বহু পরিবার। ছবি : সংগৃহীত

অকালমৃত্যুর ঝুঁকিতে রয়েছেন দেড় কোটি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তের প্রভাবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা মারা যেতে পারেন। দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন অনুমান উঠে এসেছে। খবর বিবিসির।

বিদেশি মানবিক সহায়তার জন্য মার্কিন তহবিলের বেশিরভাগ অংশ হ্রাস করার পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

গবেষণায় দেখা গেছে, অকালমৃত্যুর ঝুঁকিতে থাকাদের এক-তৃতীয়াংশ শিশু।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মার্চ মাসে বলেছিলেন, ট্রাম্পের প্রশাসন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)র সব কর্মসূচির ৮০ শতাংশের বেশি বাতিল করেছে।

ল্যানসেট প্রতিবেদনের সহ-লেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেন, অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য বড় ধাক্কা আসবে। তা বিশ্বব্যাপী মহামারি বা একটি বড় সশস্ত্র সংঘাতের সঙ্গে তুলনীয় হবে।

বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক হিসেবে কাজ করছেন রাসেলা। তিনি আরও বলেন, দুর্বল জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে দুই দশকের অগ্রগতি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার, এমনকি বিপরীত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এ প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হয়েছে যখন এই সপ্তাহে কয়েক ডজন বিশ্ব নেতা স্পেনের সেভিল শহরে জাতিসংঘের নেতৃত্বে একটি সাহায্য সম্মেলনের জন্য মিলিত হচ্ছেন। এ সম্মেলন এক দশকের মধ্যে সবচেয়ে বড়।

১৩৩টি দেশের তথ্য পর্যালোচনা করে গবেষকদের দল অনুমান করেছে, ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোতে ইউএসএআইডির তহবিল ৯ কোটি ১০ লাখ মৃত্যু রোধ করেছে।

এই বছরের শুরুতে মার্কিন সরকার ঘোষিত পরিসংখ্যান মতে, তহবিল ৮৩ শতাংশ কমানো হয়েছে। এই কাটছাঁট কীভাবে মৃত্যুর হারকে প্রভাবিত করতে পারে, তা গবেষকরা মডেলিং ব্যবহার করে দেখিয়েছেন।

অনুমানে দেখা গেছে, এই কাটছাঁটের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি এড়ানো সম্ভব মৃত্যু হতে পারে। এই সংখ্যায় পাঁচ বছরের কম বয়সী ৪৫ লাখেরও বেশি শিশু অন্তর্ভুক্ত। অর্থাৎ বছরে প্রায় ৭ লাখ শিশু মৃত্যুর ঝুঁকিতে।

যুক্তরাষ্ট্রের ব্যয়-কমানোর উদ্যোগের নেতৃত্বে কাজ করেছিলেন বিলিয়নিয়ার ইলন মাস্ক। তখন ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস করার লক্ষ্যে কাজ করে। ওই সময় ইউএসএআইডির বিরুদ্ধে অহেতুক প্রকল্পে অর্থায়ন করার অভিযোগ তোলা হয়। এক নির্বাহী আদেশে বন্ধ হয়ে যায় সংস্থাটির বহু প্রকল্প। শুধু তাই নয়, সারা বিশ্ব থেকে হাজার হাজার কর্মীকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে অনেক মানবতাবাদী প্রকল্প ঝুলে আছে। এমনকি ইউএসএআইডির ভবিষ্যৎ কাঠামোও অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১০

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১২

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৪

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৫

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৬

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৭

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৮

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৯

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

২০
X