ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১০:৩৫ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ ক্যানসার সার্ভাইবার পেলেন সিসিসিএফ সম্মাননা

ক্যানসার সার্ভাইবার দিবস উপলক্ষে পাঁচজন সার্ভাইবারকে সম্মাননা প্রদান করেছে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন। ছবি : কালবেলা
ক্যানসার সার্ভাইবার দিবস উপলক্ষে পাঁচজন সার্ভাইবারকে সম্মাননা প্রদান করেছে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন। ছবি : কালবেলা

ক্যানসার সার্ভাইবার দিবস উপলক্ষে পাঁচজন সার্ভাইবারকে সম্মাননা প্রদান করেছে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। মরণঘাতী ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের এই সম্মাননা দেওয়া হয়।

শনিবার (৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন সার্ভাইবারকে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম। সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশনের সভাপতি রোকশানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহান ই গুলশান।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, লেখক ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এস এম শহীদুল্লাহ এবং অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা।

এরপর ‘এখানে থেমো না : ক্যানসার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান’ শিরোনামে বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বইটিতে ২৮ জন ক্যান্সার সার্ভাইবার ও ৩৫ জন কেয়ারগিভার তাদের জার্নির কথা লিখেছেন।

এই সার্ভাইবার লেখকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, ডা. সারওয়ার আলী, মসিহউদ্দিন শাকের, ড. সেঁজুতি সাহা, লেখক অদিতি ফাল্গুনি ও ডা. সালেহ মাহমুদ তুষার প্রমুখ।

এ ছাড়া কেয়ারগিভাদের মধ্যে লিখেছেন- ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মাদ, অধ্যাপক ড. সানজীদা আখতার ও শহীদ জননী জাহানারা ইমামের ক্যান্সার জার্নি নিয়ে লিখেছেন চিত্রশিল্পী ও লেখক মাসুক হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সিসিসিএফ’র সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল জাতীয় ক্যানসার তহবিল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বলেন, ক্যানসারকে সিনেমা নাটকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা ঠিক নয়। ক্যানসারকে নিয়ে স্বাভাবিক ভাবে চলা যায়, বাঁচা যায়। ক্যানসারকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

সিসিসিএফ’র সভাপতি রোকশানা আফরোজ বলেন, আমাদের দেশের ক্যান্সার নির্ণয় সমন্বিত ও যথাযথ না হওয়ার ফলে দেশের বাইরের নির্ভরশীলতা বাড়ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

এসময় বক্তাদের সবারই জাতীয় ক্যানসার তহবিল গঠনের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X