কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

৪৫ বাংলাদেশি ও মিয়ানমারের ১৩৪ সেনা ফিরলেন নিজ নিজ দেশে

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও অন্য সদস্যরা। ছবি : সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও অন্য সদস্যরা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের কারাগারে বন্দি ৪৫ জন বাংলাদেশি নাগরিক তাদের নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে ফিরেছেন। একইসঙ্গে মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) ও অন্য সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে মিয়ানমারের জাহাজ ইউএমএস শিন ডুইন (UMS Chin Dwin) ৪৫ বাংলাদেশিকে নিয়ে সিট্যুয়ে বন্দর থেকে রওনা হয়ে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছে এবং রোববার (৯ জুন) মিয়ানমারের ১৩৪ সেনা ও অন্যদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তক্রমে এ কার্যক্রম সম্পন্ন হলো। মিয়ানমার অনুবিভাগের সমন্বয়ে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতাবাস এবং সিট্যুয়েস্থ বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা সশরীরে সিট্যুয়েতে অবস্থান করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, সাক্ষাৎকার ও যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনা এবং ট্রাভেল পারমিট প্রদান কার্যক্রম পরিচালনা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিয়ানমার) জাহাজে গিয়ে বাংলাদেশিদের গ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় প্রত্যাগত বাংলাদেশিদের ইমিগ্রেশন, স্বাস্থ্য পরীক্ষা, অন্যান্য কাজ এবং মিয়ানমারের সেনাসহ সকলকে ফেরতদান সম্পন্ন হয়।

দেশের সীমান্তরক্ষী বিজিবির সার্বিক সহায়তায় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও অন্যান্য সদস্যদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করে। উক্ত স্থানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের প্রতিনিধির উপস্থিতিতে জাহাজযোগে আগত বিজিপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরে তিন পর্যায়ে মিয়ানমারের বিজিপি ও অন্যান্য মোট ৭৫২ জন সদস্যকে মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান ও প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে এবং ইতোপূর্বে ২৪ এপ্রিল মিয়ানমার থেকে আরও ১৭৩ জনসহ এ বছর মোট ২১৮ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X