কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি আইজিপির

চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি আইজিপির
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। (পুরোনো ছবি)

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোন সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না।

এ সময়টাতে বড় ধরনের কোনো অর্থের লেনদেনের প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেয়ার আহ্বানও জানান তিনি।

অজ্ঞান পার্টি, মলম পার্টির কোনো খবর বা তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না জানিয়ে কঠোর হুঁশিয়ার দেন তিনি।

ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে এক সভায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন আইজিপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X