কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভ্যাপসা গরম কমবে কবে?

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হলেও কমেনি ভ্যাপসা গরম। বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, মৌসুমি বায়ুর প্রভাবের কারণে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে করে কমে যাবে গরমের তীব্রতা। মঙ্গলবার (১৮ জুন) এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী এবং পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে মৌসুমি বায়ুর প্রভাব শুরু হওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাত পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার (২০ জুন) দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

খুলনায় সোমবার (১৭ জুন) দেশের সর্বোচ্চ ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের বেশ কিছু স্থানেই তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X