কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনএম’র নিবন্ধন নিয়ে আপত্তি আইনজীবীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন বাছাইয়ে টিকে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে আপত্তি জানিয়েছেন এক আইনজীবী। রোববার (২৩ জুলাই) আলী নাছের খান নামের ওই আইনজীবী ইসি সচিব বরাবর লিখিত আপত্তি জানান।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামে দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে ইসি। তাদের বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে তা ২৬ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২০ জুলাই বিএসপির বিরুদ্ধে পারিবারিক সম্পত্তিকে দলীয় কার্যালয় হিসেবে দেখানোর লিখিত অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে।

বিএনএমের বিষয়ে আইনজীবী তার লিখিত আপত্তিতে দাবি করেন, ইসি বিএনএমের কিছু তথ্য পুনর্যাচাইয়ের জন্য একটি নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনার চিঠিতে প্রতীয়মান হয়, মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ে বিএনএমের ৮০টি উপজেলার তথ্য সম্পূর্ণ ঠিক পাওয়া গেছে এবং ২০টি উপজেলা-থানার আংশিক বা সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়া যায়নি। কমিশন ওই চিঠিতে আংশিক বা সম্পূর্ণ সঠিক পাওয়া যায়নি, এমন উপজেলা ও থানাগুলোর ১০ শতাংশ অর্থাৎ মাত্র ২টি উপজেলা (রাজশাহী জেলার বাগমারা ও পুঠিয়া উপজেলা) পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কমিশনের নিজের তথ্য ও বক্তব্য অনুযায়ী যে ৮টি উপজেলায় বিএনএমের সম্পূর্ণ বা আংশিক সঠিক তথ্য পাওয়া যায়নি, তা যাচাই-বাছাই না করেই এই দলটিকে ‘সকল শর্ত পূরণ করেছে’ মর্মে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাই করেছে। কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ভুল সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ। এই ভুলের জন্য ভবিষ্যতে কমিশনকে মারাত্মক আইনি চ্যালেঞ্জ এমনকি বিচারের মুখেমুখিও হতে পারে।

আপত্তিতে বলা হয়, কমিশন যদি এ রকম ত্রুটি এবং বিভ্রান্তিকর পন্থায় একটি দলকে নিবন্ধন দেয়, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বৈষম্যমূলক আচরণে দোষী সাব্যস্ত হতে পারে। যা সংবিধান ও আইনের প্রতি চরম লঙ্ঘন।

আপত্তিতে আরও বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে বিএনএম সম্পর্কে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে প্রতীয়মান হয় যে, দলটি কার্যকর রাজনৈতিক দল নয়, বরং ভুঁইফোড় অকার্যকর রাজনৈতিক দল।

দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়ে এ আইনজীবী তার আপত্তিপত্রে বলেছেন, কমিশনের নিজের দেওয়া তথ্য ও উপাত্ত অনুযায়ী এই স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের জন্য পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১০

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১১

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১২

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৩

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৪

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৫

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১৬

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৮

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৯

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

২০
X