কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা : মহিলা পরিষদের নিন্দা 

নিহত হালিমা আক্তার। ছবি : সংগৃহীত
নিহত হালিমা আক্তার। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলার নতুন বাজার সংলগ্ন শাহজাহান মুন্সির ভাড়া বাড়িতে পারিবারিক সহিংসতায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ রোববার বিবৃতিতে এই নিন্দা জানায় সংগঠনটি।

বিবৃতিতে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০ এর বাস্তবায়ন ও প্রচারের দাবিতে অনুরোধ জানানো হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় ব্যক্তি, পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানায় মহিলা পরিষদ।

ঘটনার প্রেক্ষাপট

নিহত গৃহবধূ হালিমা আক্তারের সঙ্গে জামাল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হলেও শাশুড়ি মেনে নেননি। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। সন্তান জন্মের পরই পারিবারিক বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে।

এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়। গত ৮ জুন নিহত গৃহবধূ ও তার স্বামী দুমকি উপজেলার নতুন বাজার সংলগ্ন শাহজাহান মুন্সির ভাড়া বাড়িতে আলাদা বসবাস শুরু করেন। স্বামী কর্মস্থলে চলে গেলে বিকেলে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দেখেন বাইরে থেকে দরজার ছিটকিনি দেওয়া। ঘরে ঢুকে তারা শাড়ি ও ওড়না দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করেন। তার শিশুপুত্রের হাতসহ বিভিন্ন স্থান আগুনে ঝলসানো ছিল।

প্রতিবেশীরা দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X