কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সন্ধানীর প্রতিনিধি দলের সাক্ষাৎ

সমাজকল্যাণমন্ত্রীর নেতৃত্বে সন্ধানীর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা
সমাজকল্যাণমন্ত্রীর নেতৃত্বে সন্ধানীর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : কালবেলা

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপুমনির নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ও সন্ধানী অ্যালামনাই ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কেন্দ্রীয় কাউন্সিলর অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ সালেক।

এ ছাড়া প্রতিনিধি দলে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাসিন মুকরামিন আজমাইন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি মহাসচিব অধ্যাপক ডা. মো. জয়নুল ইসলাম, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় প্রতিনিধিরা স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলন এবং সন্ধানীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি মানবসেবায় অনন্য অবদানের জন্য সন্ধানীকে ভূয়সী প্রশংসা করেন এবং আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনানুষ্ঠানিক সম্মতি জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X