কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

আন্দালিব ইলিয়াস। ছবি : সৌজন্য
আন্দালিব ইলিয়াস। ছবি : সৌজন্য

শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আন্দালিব ইলিয়াসকে মনোনীত করেছে বাংলাদেশ সরকার। তিনি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক আন্দালিব ইলিয়াস বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ আগে আন্দালিব ইলিয়াস জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং ম্যানিলা ও ব্রাসেলসে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক শাখার পাশাপাশি পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালকের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই কূটনীতিক।

আন্দালিব ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে আন্দালিব ইলিয়াস বিবাহিত এবং দুই কন্যার জনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১০

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৩

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৪

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৫

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৬

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৭

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৮

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৯

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

২০
X